প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
লস অ্যাঞ্জেলেসে চার্চ অব সায়েন্টোলজির সদর দফতরে স্বামী শুভানন্দ পুরী
অভ্র অর্পন ||
লস অ্যাঞ্জেলেসে অবস্থিত আন্তর্জাতিক আধ্যাত্মিক ও সাংগঠনিক কেন্দ্র 'চার্চ অব সায়েন্টোলজি' (Church of Scientology)-র সদর দফতর পরিদর্শনের মাধ্যমে বিশ্বমঞ্চে সনাতন সংস্কৃতির বিশ্বজনীন ভাবধারাকে এক অনন্য উচ্চতায় তুলে ধরলেন পরম শ্রদ্ধেয় সন্ন্যাসী শ্রীমৎ স্বামী শুভানন্দ পুরী মহারাজ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এই বিশেষ সফরকালে তিনি সংগঠনের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে এক হৃদ্যতাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকার চলাকালীন প্রাচ্যের প্রাচীন ও প্রজ্ঞাময় সনাতন আধ্যাত্মিক দর্শন এবং পাশ্চাত্যের আধুনিক আত্মিক উন্নয়ন পদ্ধতির নানাবিধ ইতিবাচক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে লস অ্যাঞ্জেলেসের মতো একটি বহুমাত্রিক ও বৈচিত্র্যময় বিশ্বনগরীতে ভিন্ন ভিন্ন মতাদর্শ এবং ধর্মালম্বী মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মৌলিক মানবিক মূল্যবোধ টিকিয়ে রাখার ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়।(News copied from- 'হিন্দুস নিউজ')শ্রদ্ধেয় মহারাজের এই সুদূরপ্রসারী সফর ও মতবিনিময় আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বমানবতার কল্যাণসাধন এবং বিভিন্ন সংস্কৃতি ও আধ্যাত্মিক ভাবধারার মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, মেলবন্ধন ও কার্যকর যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এক নতুন ধারার চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। সনাতনী দর্শনের উদাত্ত মানবতাবাদ ও সর্বজনীন শান্তির বার্তা নিয়ে আন্তর্জাতিক স্তরে এই ধরনের সংলাপ বিশ্বমঞ্চে সনাতন ধর্মীয় ব্যক্তিত্বদের গতিশীল ও বলিষ্ঠ উপস্থিতিকেই প্রমাণ করে। মানবাধিকার, সাংস্কৃতিক সহমর্মিতা ও বিশ্বশান্তির চেতনায় উদ্বুদ্ধ এই সৌজন্য সাক্ষাৎ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত ও ইতিবাচক সাড়া জাগিয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news