প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
"গানই ছিল জীবন, আজ তা ধরে রাখতে বিক্রি করতে হয়েছে সব":ক্যানসার আক্রান্ত শিল্পী নান্টু দেবনাথ
অভ্র অর্পন ||
কলন ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছেন দেশের এক প্রান্তিক ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী নান্টু দেবনাথ। গানের সুরে যিনি দীর্ঘদিন শ্রোতাদের মনে আনন্দ বিলিয়ে গেছেন, আজ জীবন-মৃত্যুর এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি দেশবাসীর দ্বারে দ্বারে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। ভারতের প্রখ্যাত ভেলোর সিএমসি হাসপাতালে প্রথম ধাপের কেমোথেরাপি ও রেডিয়েশন সম্পন্ন করার পর অর্থাভাবে এখন তাঁর দ্বিতীয় ধাপের জীবনরক্ষাকারী অপারেশন অনিশ্চয়তার মুখে পড়েছে।সাধারণ এক দরিদ্র পরিবারের সন্তান নান্টু দেবনাথ আজীবন নিজের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু মরণব্যাধি ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসার ধাক্কায় তাঁর জমানো সমস্ত সম্বল আজ নিঃশেষ। চিকিৎসার খরচ জোগাতে একসময়কার গানের নিত্যসঙ্গী প্রাণের হারমোনিয়াম ও তবলা পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে তাঁকে। প্রথম দফায় দেশবাসীর অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতায় কিছুটা পথ এগোতে পারলেও, আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় ধাপের অস্ত্রোপচারের জন্য আরও বিশাল অংকের অর্থের প্রয়োজন। বর্তমানে কোনো স্থাবর সম্পত্তি বা জমানো পুঁজি না থাকায় নিরুপায় এই শিল্পী নিজের মান-সম্মান ও লজ্জা বিসর্জন দিয়ে কেবল বেঁচে থাকার আকুতি নিয়ে সকলের সহযোগিতা কামনা করছেন। (News copied from- 'হিন্দুস নিউজ') সনাতন ধর্মাবলম্বী এই শিল্পীর জীবন বাঁচাতে এবং তাঁর অসম্পূর্ণ চিকিৎসা সম্পন্ন করে পুনরায় সুরে ফেরার সুযোগ করে দিতে সমাজের বিত্তবান, মানবতাবাদী ও সকল হৃদয়বান মানুষের কাছে হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানানো হচ্ছে।আপনার একটুখানি সহযোগিতাই পারে একজন প্রতিভাবান শিল্পীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। সহায়তার পাঠানোর মাধ্যমসমূহ নিচে দেওয়া হলো:বিকাশ পার্সোনাল: ০১৭৭৭৫৯৮৪৪৭নগদ পার্সোনাল: ০১৮২২৫৩৪৯৪৭ব্যাংক অ্যাকাউন্ট:নাম: নান্টু দেবনাথঅ্যাকাউন্ট নম্বর: 1113201000129578 (UCB Bank PLC, আনোয়ারা, চাতুরী শাখা)রাউটিং নম্বর: ২৪৫১৫০৫২৮সুইফট কোড: UCBLBDDH
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news