প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রে প্রবেশে নতুন বন্ড নীতি: বাংলাদেশসহ ২৫ দেশের নাগরিকদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত বাধ্যতামূলক
তন্ময় মালাকার (চট্রগ্রাম প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
যুক্তরাষ্ট্রে প্রবেশে নতুন বন্ড নীতি: বাংলাদেশসহ ২৫ দেশের নাগরিকদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত বাধ্যতামূলকবাংলাদেশসহ বিশ্বের আরও ২৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করেছে মার্কিন সরকার। নতুন এই নীতিমালার আওতায়, নির্দিষ্ট দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত বা বন্ড জমা দিতে হবে।মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই তালিকায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার নেপাল ও ভুটান অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশও এই তালিকাভুক্ত হয়েছে।মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী নাগরিকরা যদি ‘বি-১’ (ব্যবসায়িক) অথবা ‘বি-২’ (পর্যটক) ভিসার জন্য যোগ্য বিবেচিত হন, তবে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে ভিসা অনুমোদনের ক্ষেত্রে আবেদনকারীকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বন্ড জমা দিতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য, আর্থিক সক্ষমতা, পূর্ববর্তী ভ্রমণ ইতিহাস ও অভিবাসন ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে বন্ডের পরিমাণ নির্ধারণ করা হবে। এই বন্ডের অঙ্ক হতে পারে ৫ হাজার, ১০ হাজার অথবা সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার।নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে এবং ভিসার সব শর্ত যথাযথভাবে পালন করলে সংশ্লিষ্ট আবেদনকারী বন্ডের অর্থ ফেরত পাবেন বলে জানানো হয়েছে। তবে নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে এই অর্থ বাজেয়াপ্ত হতে পারে।মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং ভিসার অপব্যবহার রোধ করতেই এই নতুন নীতি গ্রহণ করা হয়েছে। নতুন এই বন্ড নীতি আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news