প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে গীতা পরিষদের উদ্যোগে দামোদর প্রদীপ প্রজ্বলন উৎসব
সান্ত্বনা সরকার , বিশেষ প্রতিনিধি ||
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা কমিটির উদ্যোগে শ্রীশ্রী দামোদর প্রদীপ প্রজ্বলন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর ২০২৬ উপজেলার আবুতোরাবের গাজীটোলায় নিতাই দাশের বাড়িতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।সংগঠনের উপজেলা কমিটির খাদ্য, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক শ্রী সুজন দাশের বাসভবনে আয়োজিত এ উৎসবে প্রদীপ নিবেদন, গীতা পাঠ, ভাগবত পাঠ, দামোদর তত্ত্ব আলোচনা, দামোদর অষ্টকম, দামোদর কীর্তন ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ভাগবতীয় প্রবচন দেন বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা কমিটির সভাপতি শ্রী অসীম সেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ভক্তদের মধ্যে ‘দামোদর লিফলেট’ বিতরণ করা হয়।ধর্মীয় এ আয়োজনে বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা কমিটির সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news