প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে মন্দিরের তালা ভেঙে দান বাক্সের টাকা ও স্বর্ণালংকার চুরি
নিজস্ব প্রতিবেদক ||
চট্টগ্রামের হাটহাজারীতে মন্দিরের তালা ভেঙে দান বাক্সের টাকা ও কালী প্রতিমার স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চৌধুরীহাট বাজারের শ্মশানেশ্বরী কালী মন্দিরে গত সোমবার (৯ নভেম্বর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মন্দিরের মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে দান বাক্সের টাকা ও প্রতিমার গলায় থাকা স্বর্ণালংকার নিয়ে যায়।মন্দির কর্তৃপক্ষ জানায়, গত রবিবার মন্দিরে কালীপূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিপুলসংখ্যক ভক্ত পূজা দিতে আসেন এবং দক্ষিণা প্রদান করেন। এতে দান বাক্সে উল্লেখযোগ্য পরিমাণ টাকা জমা হয়েছিল। চুরির ঘটনায় সেই টাকা খোয়া গেছে। তবে কত টাকা ও কী পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে, তা এখনো নির্ধারণ করা যায়নি।মন্দিরের মূল ফটকের তালা ভেঙে এভাবে চুরির ঘটনায় স্থানীয় ভক্ত ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দুর্গাপদ নাথ হাটহাজারী থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news