প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
প্রধান শিক্ষিকা আসমা বেগমের বিরুদ্ধে হিন্দু পরিচ্ছন্নতাকর্মী ও তাঁর বাবাকে শারীরিক নির্যাতনের অভিযোগ
||
ঠাকুরগাঁও সদর উপজেলার কিয়ারিগাঁওয়ে অবস্থিত খালেদা জিয়া বালিকা স্কুলের প্রধান শিক্ষিকা আসমা বেগমের বিরুদ্ধে বিদ্যালয়ের এক হিন্দু পরিচ্ছন্নতাকর্মী অজিত রায় ও তাঁর বাবা পরিমলকে গালিগালাজ এবং শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী পরিচ্ছন্নতাকর্মী অজিত রায় ও তাঁর বাবা পরিমল এক ভিডিও সাক্ষাৎকারে অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা বেগম কোনো কারণ ছাড়াই তাঁদের উদ্দেশে অশালীন ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করেন। তাঁদের দাবি, একপর্যায়ে তাঁদের শারীরিকভাবেও নির্যাতন করা হয়।অজিত রায় ও তাঁর বাবার অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার এমন আচরণ তাঁদের জন্য অপমানজনক ও অত্যন্ত কষ্টদায়ক। একজন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news