প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
নিজের বেতনে ৩৫ শিশুর শিক্ষার আলো জ্বালাচ্ছেন আনসার কমান্ডার কমল চন্দ্র
জয়ন্ত চন্দ্র দেবশর্ম্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি ||
দিনাজপুরের বিরামপুরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আনসার কমান্ডার কমল চন্দ্র। নিজের সীমিত বেতনের অর্থ ব্যয় করে প্রায় ৩৫ জন সাঁওতাল ও দরিদ্র পরিবারের শিশুকে বিনা মূল্যে পড়াচ্ছেন তিনি।আর্থিক অনটন এবং বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশের অভাবে এসব শিশুর অনেকের শিক্ষাজীবন থেমে যাওয়ার আশঙ্কা ছিল। তাদের পড়াশোনা চালিয়ে নিতে ২০২৩ সালে নিজ উদ্যোগে একটি অবৈতনিক নৈশ বিদ্যালয় চালু করেন কমল চন্দ্র।প্রতিদিন সন্ধ্যায় খোলা আকাশের নিচে মাদুর বিছিয়ে বসে এই শিক্ষার আসর। বিদ্যুতের সুবিধা না থাকায় টর্চলাইটের আলোয় চলে পাঠদান। হোয়াইটবোর্ডে বাংলা বর্ণমালা শেখানোসহ শিশুদের প্রাথমিক শিক্ষার পাঠ দেন তিনি।শুধু পাঠদানই নয়, নিজের বেতনের টাকা থেকে শিশুদের বই, খাতা ও কলমও কিনে দেন কমল চন্দ্র। সীমিত সামর্থ্যের মধ্যেও তাঁর এই উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news