প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
মুসলিম বন্ধুর জানাজায় অঝোরে কেঁদেছিলেন যে প্রদীপ, আজ জীবনের করুণ কান্নায় স্তব্ধ তার পরিবার
নিজস্ব প্রতিবেদক ||
বন্ধুর জানাজায় চোখের জল ফেলে মানবতার এক অনন্য নজির স্থাপন করেছিলেন চাঁদপুরের কচুয়ার প্রদীপ সরকার। ধর্মীয় গণ্ডি পেরিয়ে বন্ধুত্বের যে পবিত্র দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন, তা সেদিন হাজারো মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। আজ সেই মানবিক মানুষটিই জীবন ও জীবিকার কঠিন সংগ্রামে দিশেহারা। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে বিছানায় কাতরাচ্ছেন তিনি; অথচ অর্থাভাবে উন্নত চিকিৎসা তো দূরে থাক, ঠিকমতো ওষুধ কেনার সামর্থ্যও তার পরিবারের নেই।চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়সী প্রদীপ সরকার জীবনভর সততা ও সরলতার সঙ্গে দিন কাটিয়েছেন। গত এক মাস আগে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তিনি। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে কুমিল্লা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ চিকিৎসা চালাতে গিয়ে ভিটেমাটি আর সম্বল বলতে যা ছিল, তার প্রায় সবই শেষ হয়ে গেছে। বর্তমানে জরাজীর্ণ একটি ভাঙা টিনের ঘরে স্ত্রী এবং পাঁচ সন্তানকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন তিনি। মাথার তীব্র ব্যথা আর শারীরিক অক্ষমতার কারণে তার স্বাভাবিক কাজকর্ম ও উপার্জনের পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।সনাতন ধর্মাবলম্বী হয়েও একজন মুসলিম বন্ধুর জানাজায় দাঁড়িয়ে প্রদীপের কান্নার সেই দৃশ্যটি সমগ্র জাতির বিবেককে নাড়া দিয়েছিল। অথচ আজ সেই আপন মানুষটির চরম দুর্দিনে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা নৈতিক দায়িত্ব। (News copied from- 'হিন্দুস নিউজ') সনাতন ধর্মাবলম্বী প্রদীপ সরকারের এই নিদারুণ কষ্টে মানবাধিকার ও বন্ধুত্বের মর্যাদার খাতিরে প্রতিটি বিবেকবান মানুষের সচেতন হওয়া প্রয়োজন। প্রদীপের পরিবার কেবল আর্থিক সাহায্যই চাচ্ছে না, তারা সমাজে বাঁচার মতো একটি সম্মানজনক পরিবেশের আকুতি জানাচ্ছে।তার এই সংকটময় মুহূর্তে সরকারের সংশ্লিষ্ট মহল, স্থানীয় প্রশাসন এবং দেশের সকল ধর্ম-বর্ণের বিত্তবান ও হৃদয়বান মানুষদের প্রতি বিনীত আহ্বান জানানো হচ্ছে—আসুন, আমরা সকলে মিলে প্রদীপ সরকারের পাশে দাঁড়াই। আপনাদের সামান্য সহযোগিতা এই অসহায় পরিবারটির মুখে হাসি ফোটাতে পারে, বাঁচিয়ে তুলতে পারে একজন মানবিক মানুষকে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news