প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
নোয়াখালীর হাতিয়া থেকে হিন্দু স্কুলছাত্রী শ্রাবন্তী রাণী নিখোঁজ
||
নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে শ্রাবন্তী রাণী মজুমদার (১৮) নামে এক হিন্দু স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। গত ১৫ নভেম্বর ২০২৬ (রোববার) সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। মেয়েকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।নিখোঁজ শ্রাবন্তী রাণী মজুমদার উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা এলাকার স্বপন বনিকের বাড়ির বাসিন্দা সখা চন্দ্র মজুমদার ও লতা রাণী মজুমদারের মেয়ে। তিনি স্থানীয় জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বর সকাল আনুমানিক সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে বাড়ি থেকে পায়ে হেঁটে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হন শ্রাবন্তী। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।নিখোঁজ শ্রাবন্তীর শারীরিক বর্ণনা:গায়ের রং: শ্যামলাচুল: লম্বাউচ্চতা: আনুমানিক ৪ ফুট ৮ ইঞ্চিএ ঘটনায় গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে তাঁর বাবা সখা চন্দ্র মজুমদার হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।শ্রাবন্তীর সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ:অভিভাবক: সখা চন্দ্র মজুমদারমোবাইল: ০১৭৮৫০০৯১৬৯একটি পরিবারের প্রিয় সন্তানকে খুঁজে পেতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। কারও কাছে শ্রাবন্তী রাণী মজুমদারের বিষয়ে কোনো তথ্য থাকলে উল্লেখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news