প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় শ্রেষ্ঠা গান্ধিকের বিশেষ সাফল্যে গর্বিত সীতাকুণ্ড
নিজস্ব প্রতিবেদক ||
সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্যে দ্বিতীয় স্থান লাভ করে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী শ্রেষ্ঠা গান্ধিক। মেধা ও সংস্কৃতির সমন্বয়ে শিক্ষার্থীদের এমন এগিয়ে চলা বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত্রা, সনাতনী সমাজের সম্মান এবং সর্বস্তরের মানুষের মানবাধিকার ও সমঅধিকারের চেতনাকে আরও সুদৃঢ় করে বলে মনে করেন সচেতন মহল। (News copied from- 'হিন্দুস নিউজ')বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-০৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য আলহাজ্ব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. দিদারুল আলম। সিনিয়র শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানী ও পারভীন আক্তারের যৌথ সঞ্চালনায় আয়োজনে ১৩ জন জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং ২৫ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news