প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
মেহেরপুর সীমান্তে ৯৪ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক , মেহেরপুর ||
মেহেরপুরের তেঁতুলবাড়ি সীমান্তবর্তী হিন্দা গ্রাম থেকে ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আনুমানিক জব্দমূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে বাহিনীটি।বুধবার (১৮ নভেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে হিন্দা গ্রামে অভিযান চালায় বিজিবি। গ্রামটি তেঁতুলবাড়ি সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বাধীন এলাকায়, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের ভেতরে। অভিযানে মালিকবিহীন অবস্থায় শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।বিজিবি জানিয়েছে, উদ্ধার করা শিবলিঙ্গের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও দেশের মূল্যবান সম্পদ রক্ষায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news