প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
ঠাকুরগাঁওয়ে লিচুবাগান থেকে এক হিন্দু ব্যক্তির মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ||
ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের একটি লিচুবাগান থেকে বিমল (৪৫) নামে এক হিন্দু ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইউনিয়নের শিবগঞ্জ ভগদগাজী যাওয়ার পথে ধর্মপুকুরের উত্তর পাশে অবস্থিত দবিরুলের একটি লিচুবাগান থেকে তাঁর মরদেহ পাওয়া যায়।নিহত বিমল সনাতন ধর্মাবলম্বী। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্যও জানা যায়নি।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news