প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
নিখোঁজের ৩১ ঘণ্টা পর সুরমা নদীতে হিন্দু শিক্ষকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ||
নিখোঁজের প্রায় ৩১ ঘণ্টা পর সুরমা নদী থেকে অদ্বৈত্য সরকার আদিত্য (৫৫) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার রমানাথপুর ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাঁদপুর গ্রামের মধ্যবর্তী স্থানে নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।নিহত অদ্বৈত্য সরকার আদিত্য নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় সরকারের ছেলে। তিনি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।ঘটনার প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বাড়ির পাশের সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাতপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন অদ্বৈত্য সরকার। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর রাত ১১টার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।নিখোঁজের প্রায় ৩১ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে সুরমা নদীতে তাঁর মরদেহ ভাসতে দেখার খবর পান স্বজনরা। পরে ঘটনাস্থলে গিয়ে তাঁরা মরদেহটি শনাক্ত করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news