প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
গোমস্তাপুরে হিন্দু পরিবারের বসতভিটা দখলের চেষ্টা, আতঙ্কে ভুক্তভোগীরা
||
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অর্ধশত বছরের পুরনো বসতভিটা উচ্ছেদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে একটি সংখ্যালঘু হিন্দু পরিবার। জাল নোটিশ দেখিয়ে জমি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের হুমকিতে মেহেরপুর গ্রামের কর্মকার পরিবারের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।গোমস্তাপুরে হিন্দু পরিবারের বসতভিটা দখলের চেষ্টা, আতঙ্কে ভুক্তভোগীরাস্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর গ্রামে গত সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে বসবাস করছেন অমিত কর্মকার, রঞ্জিত কর্মকার ও হাবু কর্মকার। সম্প্রতি স্থানীয় হাসনে বানু ওরফে মর্জিনা বেগমসহ একটি প্রভাবশালী চক্র ওই বাড়ির সীমানার ভেতরে থাকা প্রায় দুই কাঠা জমির মালিকানা দাবি করে বসে। এর পর থেকেই পরিবারটিকে ভিটাবাড়ি থেকে উচ্ছেদের চক্রান্ত শুরু হয়।অভিযোগ উঠেছে, আক্তারুল ইসলাম নামে এক ব্যক্তি নিজেকে আদালতের প্রতিনিধি পরিচয় দিয়ে একটি উচ্ছেদ সংক্রান্ত নোটিশ দেখান। তবে সাংবাদিকরা সেটি দেখতে চাইলে তিনি একটি ঘষামাজা ও অস্পষ্ট কাগজ প্রদর্শন করেন। এতে আদালতের ভুয়া নোটিশ বানিয়ে ভয়ভীতি দেখানোর বিষয়টি জোরালো হয়েছে। যদিও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।ভুক্তভোগী কর্মকার পরিবারের সদস্যরা জানান, এই বসতভিটা ছাড়া তাঁদের থাকার মতো আর কোনো জায়গা নেই। জমিটি নিয়ে বিরোধ থাকলে তাঁরা ন্যায্য মূল্যে তা কিনে নিতেও প্রস্তুত। কিন্তু জোরপূর্বক বাড়িঘর ভেঙে তাড়িয়ে দিলে নিঃস্ব হয়ে রাস্তায় বসতে হবে তাঁদের।এ বিষয়ে মেহেরপুর গ্রামের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে জোরজবরদস্তি উচ্ছেদ কিংবা বাড়িঘর ভাঙচুরের চেষ্টা অনাকাঙ্ক্ষিত সহিংসতা ডেকে আনতে পারে। অনতিবিলম্বে নোটিশের বৈধতা যাচাই করে ভুক্তভোগী পরিবারটির নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news