প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
৩ মাস পর দিনাজপুর রাজবাড়ি থেকে কান্তনগরে ফিরছে কান্তজীউ যুগলবিগ্রহ, বৃষ্টির মধ্যেই চলছে পদযাত্রা
||
দীর্ঘ তিন মাস দিনাজপুর রাজবাড়িতে অবস্থানের পর অবশেষে কান্তনগরে ফিরছে ঐতিহাসিক কান্তজীউ যুগলবিগ্রহ। আজ ২২ নভেম্বর সকালে বৃষ্টির মধ্যেই দিনাজপুর রাজবাড়ি থেকে পায়ে হেঁটে কান্তনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে কান্তজীউ যুগলবিগ্রহ। ধর্মীয় আচার, ঐতিহ্য ও ভক্তদের অংশগ্রহণে এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।দীর্ঘ তিন মাস রাজবাড়িতে অবস্থানের পর কান্তজীউ যুগলবিগ্রহের কান্তনগরে প্রত্যাবর্তনকে ঘিরে ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা গেছে। বৃষ্টি উপেক্ষা করেই পদযাত্রায় অংশ নিচ্ছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তরা।আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কান্তজীউ মেলা। মেলাকে কেন্দ্র করেই কান্তজীউ যুগলবিগ্রহকে আবারও কান্তনগরে ফিরিয়ে নেওয়া হচ্ছে। প্রতিবছরের মতো এবারও মেলাকে ঘিরে কান্তনগর এলাকায় ধর্মীয় উৎসব, ভক্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
শত বছরের ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস ও ভক্তির আবহে কান্তজীউ যুগলবিগ্রহের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরে পাবে ঐতিহাসিক কান্তনগর। কান্তজীউ মেলাকে ঘিরে মুখর হয়ে উঠবে পুরো এলাকা।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news