প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সোমবার শুরু রাস মহোৎসব
নিজস্ব প্রতিবেদক ||
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর সাবেক এলাকায় সোমবার থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী ৪৪তম রাস মহোৎসব। উত্তর সাবেক রাঙ্গুনিয়া শ্রী শ্রী রাসবিহারী ধাম পরিচালনা পরিষদের উদ্যোগে দীঘির পাড়ে আয়োজিত এ উৎসব চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।উৎসব উপলক্ষে ধর্মীয় সভা, সমবেত গীতাপাঠ, ধর্মীয় সঙ্গীতাঞ্জলি, পদাবলী কীর্তন, শ্রীকৃষ্ণের লীলা প্রদর্শনী ও ষোড়শ প্রহরব্যাপী নামযজ্ঞসহ নানা ধর্মীয় কর্মসূচি রাখা হয়েছে।সোমবার উদ্বোধনী দিনে ধর্মীয় সভায় সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নির্মল কান্তি চৌধুরী। মঙ্গল প্রদীপ প্রজ্বালন করবেন প্রবাসী ও সমাজসেবক অনিল মজুমদার।এবারের ৪৪তম নামযজ্ঞে অংশ নিয়ে নামসংকীর্তন পরিবেশন করবে শ্রীশ্রী রাধে শ্যাম সম্প্রদায় (গোপালগঞ্জ), গোরাচাঁদ সম্প্রদায় (বরিশাল), শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ সম্প্রদায় (মানিকগঞ্জ), শ্রীশ্রী ব্রজের গোপাল সম্প্রদায় (গোপালগঞ্জ) ও শ্রীশ্রী সৎসঙ্গ সম্প্রদায় (হাতিয়া)।চারদিনব্যাপী এ ধর্মীয় আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ভক্ত, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি কামনা করেছেন পরিচালনা পরিষদের সভাপতি নির্মল কান্তি চৌধুরী, কার্যকরী সভাপতি অরুণ চৌধুরী, অর্থ সম্পাদক সুমন মজুমদার (মুন্না) ও সাধারণ সম্পাদক সেবুব্রত রায় চৌধুরী (সেবু)।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news