প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬
অশান্ত আমেরিকাকে শান্তির বার্তা দিতে আমেরিকার পথে হাঁটছেন ১৯ বৌদ্ধ ভিক্ষু, সঙ্গী কলকাতার পথকুকুর অলকা
হৃদয় দাশ(কক্সবাজার প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
কিছুদিন আগে তিব্বতের ১৯ জন বৌদ্ধ সন্ন্যাসী ভারতবর্ষে আসেন। একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তাঁরা পৃথিবীর নানা প্রান্তে পদযাত্রা করছেন। সারাদিন খালি পায়ে হাঁটা, আর সন্ধ্যা হলে প্রার্থনায় নিমগ্ন থাকা—এটাই তাঁদের নিত্যদিনের সাধনা।ভারতে এই ভিক্ষুদের সঙ্গে পথ চলতে শুরু করে একটি পথকুকুর। একদিন দুর্ঘটনাবশত গাড়ির ধাক্কায় কুকুরটি গুরুতর আহত হয়। ভিক্ষুদের স্নেহ ও সেবায় সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পর আবার সে ভিক্ষুদের সঙ্গেই হাঁটতে থাকে। অবশেষে বৌদ্ধ সন্ন্যাসীরা তাকে তাঁদের পরিক্রমার স্থায়ী সঙ্গী করে নেন এবং নাম দেন-Alok Athe Peace Dogবর্তমানে ১৯ জন বৌদ্ধ সন্ন্যাসী আমেরিকা যুক্তরাষ্ট্রে পদযাত্রা করছেন; গন্তব্য Washington DC। অলোকা এখন পর্যন্ত তাঁদের সঙ্গে প্রায় ২৩০০ মাইল হেঁটেছে। পথে-প্রান্তরে মানুষ যখনই জানতে পেরেছে সাধু ও অলোকা আসছে, তখনই তারা ছুটে এসেছে এক ঝলক দেখার জন্য।অলোকার সুবিধার কথা ভেবে একটি ভ্যানের ব্যবস্থাও করা হয়েছে, কিন্তু সে খুব কমই তাতে ওঠে। প্রতিদিনই সে সাধুদের সঙ্গে হেঁটেই চলে। আজ ১০০ দিন পূর্ণ হলো অলোকা পৃথিবীর বুকে হেঁটে চলেছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news