প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬
গীতা শিক্ষায় অগ্রযাত্রা: ছাগলনাইয়ায় ৮৮তম গীতা স্কুল উদ্বোধন
নয়ন চন্দ্র শীল (নোয়াখালী প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের উদ্যোগে ৮৮তম গীতা স্কুল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সনাতন ধর্মীয় শিক্ষা বিস্তার এবং নতুন প্রজন্মকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ কেন্দ্রীয় কমিটির ২নং সাংগঠনিক সম্পাদক আকাশ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির নেতা শ্রী আকাশ দাস সহ সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, গীতা স্কুল কেবল ধর্মীয় শিক্ষার কেন্দ্র নয়, এটি নৈতিকতা, মানবতা ও শুদ্ধ জীবনবোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ সারা দেশে ধারাবাহিকভাবে গীতা স্কুল স্থাপনের মাধ্যমে সনাতন ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।বক্তারা আরও জানান, ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে গীতা স্কুল কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে শিক্ষামূলক ও ধর্মীয় কার্যক্রমকে আরও বেগবান করা হবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news