প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬
দরিদ্র কৃষক বিকাশ মালাকারের মানবিক সহায়তার আবেদন
শান্ত পাল (মৌলভীবাজার প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ এলাকার সনাতনী বিকাশ মালাকার বর্তমানে চরম স্বাস্থ্যঝুঁকিতে ভুগছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি একজন দরিদ্র কৃষক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।চিকিৎসাজনিত জটিলতার কারণে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার একটি পা কেটে ফেলতে হয়েছে। দুঃখজনকভাবে বর্তমানে কাটা পায়ের স্থানে মারাত্মক সংক্রমণ (পচন) দেখা দিয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের অভাবে তার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।অভাব-অনটনের সংসারে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নেওয়া পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সমাজের সহানুভূতিশীল ও মানবিক মানুষদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।সহযোগিতা পাঠানোর জন্যবিকাশ নম্বর: ০১৭৮০-৫৬৪-০৬৭
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news