প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
কুমিল্লার বরুড়ায় ২শত বছরের পুরাতন কালী মন্দিরে হামলা ও ভাঙচুর!
||
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় প্রায় দুইশ বছরের পুরোনো শ্রী শ্রী কালী মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়নের চালিয়া বড় দিঘির পাড় এলাকায় অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দিরটি ভাঙচুর করা হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল ফাহিম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বরুড়া পৌরসভার দেওড়া ভূঁইয়া বাড়ির আবুল কাশেমের ছেলে আব্দুল্লাহ আল ফাহিম জনৈক ভ্যাকু চালকের সহায়তায় কোনো ধরনের উস্কানি ছাড়াই মন্দিরে হামলা চালায়। ভারী ভ্যাকু ব্যবহার করে মুহূর্তের মধ্যেই প্রাচীন এই উপাসনালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে মন্দিরটি ওই এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।
এই ন্যক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে অভিযোগ করেন,এলাকায় শান্তিপূর্ণ সম্প্রীতি নষ্ট করতে ও মন্দিরের জায়গা দখল করতে এরুপ জঘন্য কাজ করেছে হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এসময় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের লোকজন উক্ত ঘটনার সাথে জড়িত সকল দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news