প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের যুবক কল্লোল বালা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল!
||
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এক তথ্য অনুযায়ী, বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মোকসেদপুর এলাকার কল্লোল বালা পশ্চিমবঙ্গের বনগাঁর গোপালনগর এলাকায় বসবাস শুরু করেছেন। জানা গেছে, তিনি খুবই স্বল্প সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল হিসেবে যোগ দেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করতে থাকেন।বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে, একজন বাংলাদেশি নাগরিক কীভাবে ভারতের রাজ্য পুলিশের চাকরি পেতে সক্ষম হলেন। আরও বিতর্কিত বিষয় হলো, অভিযোগ অনুযায়ী কল্লোল বালা বাংলাদেশে বিয়ে করেছেন এবং নিজের দিদি ও দিদির সন্তানদের সঙ্গে একসঙ্গে বসবাস শুরু করেছেন।এই খবর প্রথম সামনে এনেছেন আদর্শ তিতুমীর পত্রিকার সাংবাদিক ধৃতরাষ্ট্র। রিপোর্ট প্রকাশের পর থেকেই বিষয়টি সামাজিক ও রাজনৈতিক মহলে তীব্র শোরগোল সৃষ্টি করেছে, এবং পশ্চিমবঙ্গের পুলিশি নিয়োগ প্রক্রিয়া ও সীমান্ত সংক্রান্ত নিয়মাবলীর স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে।নেটিজেনরা বলছেন, এখনও পর্যন্ত কল্লোল বালা কোনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার হয়নি?তারা প্রশাসনের এরুপ নিষ্প্রভ ভূমিকা নিয়ে সমালোচনা করেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news