প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬
উল্কা স্পোর্টিং ক্লাবের আয়োজনে পূর্ব দশড়া, মানিকগঞ্জে বর্ণাঢ্য সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে
সান্ত্বনা সরকার (স্টাফ রিপোর্টার), স্টাফ রিপোর্টার ||
আগামীকাল মানিকগঞ্জ জেলার পূর্ব দশড়া এলাকায় উল্কা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতীর আরাধনায় ইতোমধ্যে পূজা মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।আয়োজক সূত্রে জানা গেছে, এবার পূজাকে কেন্দ্র করে বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের জন্য প্রসাদ বিতরণ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা চলাকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।উল্কা স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে পূজা উদযাপনই তাদের মূল লক্ষ্য। তারা সকল ধর্ম-বর্ণের মানুষের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।এ উপলক্ষে পূর্ব দশড়া এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয় ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news