মাদারীপুরের ডাসারে পরকীয়া প্রেমের জেরে পুতুল সমাদ্দার (৫২) নামের এক গৃহবধূকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করার তীব্র অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামে এই মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত স্বামী অরুণ সমাদ্দারের সঙ্গে একই গ্রামের সনাতন ধর্মাবলম্বী অপর এক গৃহবধূ সারথী দে-র দীর্ঘদিন ধরে অনৈতিক ও পরকীয়া সম্পর্ক চলে আসছিল। এই সম্পর্কের প্রতিবাদ করায় এবং পারিবারিক শান্তি রক্ষায় বারবার চেষ্টা চালিয়েও অরুণের নির্যাতন ও অনৈতিক আচরণ থামানো সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস-মীমাংসা করা সত্ত্বেও কোনো স্থায়ী সুরাহা হয়নি। ঘটনার দিন ভোরে এই পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পুনরায় প্রচণ্ড বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে রান্নাঘরে তাঁদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। (News copied from- 'হিন্দুস নিউজ') এ সময় অরুণের বড় বোন পুষ্প দাস ভুক্তভোগীর আর্ত চিৎকার শুনে দ্রুত রান্নাঘরে ছুটে গিয়ে পুতুল সমাদ্দারকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। অত্যন্ত নির্মম এই ঘটনার পর পরই অভিযুক্ত স্বামী অরুণ সমাদ্দার তাঁর কথিত প্রেমিকা সারথী দে-কে নিয়ে এলাকা থেকে উধাও হয়ে যান। নিজ গৃহে একজন নিরপরাধ নারীর এমন নৃশংসে পরলোকমনে চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সনাতনী সমাজ ও মানবাধিকার কর্মীরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
মতামত