বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে একই সন্তানের দাবিদার হিসেবে মুখোমুখি হয়েছেন ভিন্ন ধর্মের দুই যুবক। গত রোববার (৮ নভেম্বর) আফির মেমোরিয়াল হাসপাতালে ঘটা এই ঘটনায় সনাতন ও মুসলিম—উভয় সম্প্রদায়ের অধিকার, পারিবারিক আইন ও সামাজিক মূল্যবোধের প্রশ্নটি সামনে চলে এসেছে, যা সর্বমহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন আফির মেমোরিয়াল হাসপাতালে শান্তা নামের এক গৃহবধূ একটি কন্যাসন্তান জন্ম দেন। প্রসবের সময় তার পাশে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাস চন্দ্র মণ্ডল, যিনি নিজেকে শিশুটির পিতা ও শান্তার স্বামী হিসেবে দাবি করছিলেন। কিন্তু নাটকীয় মোড় নেয় যখন রোববার সকালে হাসপাতালে উপস্থিত হন চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের বাসিন্দা এমদাদুল হক নামের এক মুসলিম যুবক। তিনি নিজেকে ওই নবজাতকের প্রকৃত জন্মদাতা বাবা বলে দাবি করেন এবং এর সপক্ষে বিভিন্ন প্রমাণ হাজির করেন।
এমদাদুলের দাবি অনুযায়ী, ২০২১ সালে প্রেম করে শান্তাকে বিয়ে করেন তিনি এবং সে সময় শান্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিয়ের পর তারা ঢাকায় একত্রে সংসার করতেন। কিন্তু তিন মাস আগে সন্তান প্রসবের কথা বলে শান্তা নিজ বাড়িতে আসেন। এমদাদুল তার দাবির পক্ষে তাদের বিয়ের কাবিননামা ও দাম্পত্য জীবনের নানা ছবি ও প্রমাণ উপস্থিত লোকজনের সামনে তুলে ধরেন। News copied from- 'হিন্দুস নিউজ' এদিকে প্রথম স্বামী এমদাদুল হাসপাতালে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই দ্বিতীয় স্বামী সুভাস হাসপাতাল চত্বর থেকে কৌশলে সটকে পড়েন, যার ফলে তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
অন্যদিকে, গৃহবধূ শান্তা প্রথম স্বামী এমদাদুলের সমস্ত দাবি অস্বীকার করে বলেছেন যে এমদাদের সঙ্গে তার কোনো বৈধ বিবাহ হয়নি এবং জন্ম নেওয়া ওই সন্তানের বাবাও তিনি নন। তবে এমদাদের দেখানো কাবিননামা ও অন্যান্য আইনি বা সামাজিক প্রমাণের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি এই গৃহবধূ। অনুসন্ধানে জানা যায়, এমদাদুলকে গোপনে বিয়ে করার পর নিজ পরিবারে শান্তার যাতায়াত ছিল। এরই মধ্যে তিনি নিজের পূর্বের বিয়ের তথ্য সম্পূর্ণ গোপন রেখে ২০২৪ সালে বাকেরগঞ্জের সুভাসের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান এবং বিয়ে করেন। দ্বিতীয় স্বামী সুভাস জানতেন যে তার স্ত্রী চাকরির সুবাদে ঢাকায় থাকেন, অথচ তিনি ঢাকায় প্রথম স্বামীর সংসার সামলানোর পাশাপাশি বাবার বাড়ি বেড়ানোর নাম করে বাকেরগঞ্জে দ্বিতীয় স্বামীর সংসারও চালিয়ে যাচ্ছিলেন। একই সঙ্গে দুই ধর্মের দুই ব্যক্তির সঙ্গে দাম্পত্য সম্পর্কের এই জটিল জাল এবং একটি নিষ্পাপ নবজাতকের পিতৃত্বের এই দ্বন্দ্বে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মতামত