সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা, মানবসেবা এবং আধ্যাত্মিক উন্নতির ব্রত নিয়ে বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছেন বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও মানবধিকার কর্মী স্বামী শুভানন্দ পুরী মহারাজ। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বামী অদ্বৈতানন্দ মিশনের প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ক্যালিফোর্নিয়া টেলিভিশন আমেরিকা (California Television America)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) হিসেবে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। মানুষের মৌলিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি একজন সক্রিয় মানবাধিকার কর্মী হিসেবে নিপীড়িত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন, যার অংশ হিসেবে গড়ে তুলেছেন 'শেল্টার ফর ভিক্টিম' নামক আশ্রয়কেন্দ্র। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রসারের পাশাপাশি তিনি একজন প্রতিভাবান আধ্যাত্মিক কণ্ঠশিল্পী (Spiritual Vocal Artist) এবং সমাজসেবক, যিনি তাঁর বহুধর্মী কর্মপ্রবাহের মাধ্যমে সমাজে শান্তি, প্রীতি এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছেন।
News copied from- 'হিন্দুস নিউজ'
সনাতন ধর্ম ও সংস্কৃতির প্রচার এবং আর্তমানবতার সেবায় তাঁর এই অবদান বিশ্বব্যাপী সনাতনী সমাজ তথা নিপীড়িত মানুষের মনে নতুন আশার আলো সঞ্চার করেছে। সনাতনীদের অধিকার এবং সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামকে এগিয়ে নিতে তাঁর এই মহতী উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং বিপন্ন মানুষের অধিকার আদায়ে তাঁর এই মিশন ও ভিশন এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।
মতামত