হিন্দুস নিউজ

দিনাজপুরে পিটিয়ে হত্যা করা হলো শিক্ষক মনোরঞ্জন রায়কে, আটক ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

দিনাজপুরে পিটিয়ে হত্যা করা হলো শিক্ষক মনোরঞ্জন রায়কে, আটক ১
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সহকারী প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মনোরঞ্জন রায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের মৃত অসীম চন্দ্র রায়ের ছেলে। তিনি চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নয়া মোল্লাপাড়া গ্রামের প্রয়াত আজিজুল মাস্টারের বাড়ির পাশের রাস্তার জমি নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান ও তাঁর লোকজনের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল। রোববার দুপুর আড়াইটার দিকে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে বিরোধ মীমাংসা করে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান শিক্ষক মনোরঞ্জন রায়। এ সময় আসাদুজ্জামান ও তাঁর সহযোগীরা গাছের ডাল ও লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে পাশের একটি ধানক্ষেতে লুটিয়ে পড়েন তিনি। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা আল রোমান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পার্বতীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসাদুজ্জামানকে আটক করে।

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

দিনাজপুরে পিটিয়ে হত্যা করা হলো শিক্ষক মনোরঞ্জন রায়কে, আটক ১

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x