গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিক শান্ত পালের বাসায় গিয়ে শারীরিক সম্পর্কের পর অতিরিক্ত রক্তক্ষরণে দিয়া বণিক নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দিয়া বণিক ময়মনসিংহের ভালুকা থানার ভালুকা গ্রামের মনি বণিক ও জয়া রানী বণিকের মেয়ে। গত রবিবার কোচিং ক্লাসের উদ্দেশ্যে বাড়ি থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়ে পরবর্তীতে সে প্রেমিকের সাথে দেখা করতে গাজীপুরের সফিপুরে যায়। সেখানে অবস্থানকালে ছেলেটি দিয়ার পরিবারকে ফোন করে জানায় যে তার অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে স্বজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মেয়েটির আশঙ্কাজনক পরিস্থিতি প্রকাশ পায়, এবং পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু ঘটে।
ঘটনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্ত শান্ত পালকে গ্রেফতার করেছে। শান্ত পাল কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার বাসিন্দা এবং সে গাজীপুরের সফিপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিল। (News copied from- 'হিন্দুস নিউজ') একজন প্রতিশ্রুতিশীল তরুণীর এমন অকাল ও বীভৎস মৃত্যুতে সনাতনী সমাজসহ স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। একটি সম্ভাবনাময় জীবনের এমন ট্র্যাজিক সমাপ্তি তরুণ প্রজন্মের নৈতিক ও সামাজিক অবক্ষয়ের এক আশঙ্কাজনক চিত্র ফুটিয়ে তোলে। সচেতন মহল ও মানবাধিকার কর্মীসহ হিন্দুত্ববাদী নেতৃবৃন্দ ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে অভিযুক্ত শান্ত পালের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন স্বজন হারানোর বেদনায় দগ্ধ হতে না হয়।
মতামত