রাঙামাটির কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ১৮ দিন পর মৃত্যুবরণ করেছেন বড়ইছড়ি শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রী রনধীর চক্রবর্তী (৬০)। তাঁর মৃত্যুতে মন্দিরের ভক্ত, অনুসারী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত পরলোক গমন করেন তিনি।
শ্রী রনধীর চক্রবর্তী দীর্ঘ ৩২ বছর ধরে কর্ণফূলী শ্রীশ্রী হরি মন্দিরে পুরোহিত হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে বড়ইছড়ি শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিতের দ্বায়িত্বে ছিলেন।
দীর্ঘদিনের ধর্মীয় সেবা, পূজা-অর্চনা ও ভক্তদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে স্থানীয় সনাতন সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।
তাঁর মৃত্যুতে মন্দিরের নিয়মিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। দীর্ঘদিনের একজন ধর্মীয় সেবকের প্রয়াণে স্থানীয় সনাতন সম্প্রদায় একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে হারাল।
৩২ বছর ধরে পুরোহিতের দায়িত্ব পালন করেছেন রনধীর চক্রবর্তী
কাপ্তাইয়ে দুর্ঘটনায় আহত মন্দিরের প্রধান পুরোহিতের মৃত্যু, শোকের ছায়া
মতামত