খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি ও দেয়ালে কবি বিরোধী পোস্টার
লনার মাটিতে বিশ্ব সংস্কৃতির অন্যতম স্তম্ভ ও বাংলা সাহিত্যের প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি অবমাননার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর খুলনা আগমনকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে ইতিহাস, ঐতিহ্য ও দেশের বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছিল। এর অংশ হিসেবে শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালেও স্থান পেয়েছিল বরেণ্য ব্যক্তিদের নানা গ্রাফিতি। তবে শুক্রবার সকালে স্থানীয়রা অত্যন্ত ক্ষোভ ও উদ্বেগের সাথে দেখতে পান যে, সেই দেয়ালচিত্রের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখমণ্ডল সম্পূর্ণ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একই দেয়ালে সাঁটানো হয়েছে বেশ কিছু রবীন্দ্রবিরোধী পোস্টার, যা সচেতন মহলকে গভীরভাবে হতবাক করেছে।ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তবুদ্ধির চর্চাকে দমিয়ে রাখার এক গভীর মানসিকতা থেকেই এ ধরনের ঘৃণ্য কাজ করা হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। সনাতন ধর্মাবলম্বীসহ দেশের সংস্কৃতিমনা মানুষ এই ন্যক্কারজনক ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। মানবাধিকারকর্মীরা মনে করেন, একজন বিশ্বমানের কবির প্রতিকৃতিতে কালি লেপন এবং রবীন্দ্রবিরোধী প্রচারণা কেবল শিল্পকলার ওপর আঘাত নয়, এটি সাংস্কৃতিক স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি চরম অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ। সব জাতির মানবাধিকার, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে এই ধরনের উগ্র ও সংকীর্ণ মনোভাব অত্যন্ত উদ্বেগের বিষয়।(News copied from- 'হিন্দুস নিউজ')এ বিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে, ঘটনাটি সম্পর্কে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই এবং এ নিয়ে কেউ এখনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করেননি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।