ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মেধাবী শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির সাহসী যোদ্ধা চন্দন সূত্রধর। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণসহ পুরো সনাতন ধর্মাবলম্বী ও শিক্ষার্থী সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার কৃতি সন্তান চন্দন সূত্রধর বেরোবির জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গত জুলাই অভ্যুত্থানে অত্যন্ত সাহসিকতার সাথে রাজপথে সম্মুখসারিতে থেকে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। স্বৈরাচারবিরোধী সেই ঐতিহাসিক আন্দোলনে তিনি আঘাতপ্রাপ্তও হয়েছিলেন এবং তার মাথায় সেসময় একটি বুলেটের অংশবিশেষ এখনো রয়ে গিয়েছিল। জুলাইয়ের সেই বীর সেনানী শেষ পর্যন্ত ডেঙ্গুর মতো এক মরণব্যাধির কাছে পরাজিত হয়ে চিরতরে বিদায় নিলেন।(News copied from- 'হিন্দুস নিউজ')একজন উদীয়মান তরুণের এমন অকাল প্রয়াণে কেবল তার পরিবার বা সহপাঠী কিংবা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণই নয়, বরং গোটা জাতি একজন দেশপ্রেমিক ও অধিকারসচেতন তরুণকে হারাল। জুলাই অভ্যুত্থানের এই বীর শহীদের আত্মার চিরশান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিভিন্ন মহল। একই সাথে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব রোধে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে আরও জোরালো ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।