হিন্দুস নিউজ
Topic Ads 1
৫০ লিটার মদসহ নারী ব্যবসায়ী গ্রেফতার, স্বামী পলাতক

৫০ লিটার মদসহ নারী ব্যবসায়ী গ্রেফতার, স্বামী পলাতক

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সনাতনী সমাজসহ সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার দাবি আরও জোরালো হয়ে উঠেছে। পূজোর আগেই সব জায়গায় মাদক ব্যবসায়ী এবং মাদকের আস্তানায় জোরদার চিরুনি অভিযান চালানোর আকুল আবেদন জানিয়েছেন সচেতন নাগরিকেরা। কারণ মাদকমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশেই কেবল উৎসবের পূর্ণ আনন্দ উদযাপিত হতে পারে। সমাজ ও মানবাধিকার রক্ষায় প্রশাসনের সক্রিয় ভূমিকা যেখানে অত্যন্ত জরুরী, ঠিক তেমনি এক প্রেক্ষাপটে চট্টগ্রাম জেলার বাঁশখালীতে পরিচালিত হয়েছে বিশেষ অভিযান।  ​গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ দক্ষিণ জলদী শ্রীরাম মহাজন পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ। এসময় ওই এলাকার বাসিন্দা অপরূপ দেবের বসতঘরে অভিযান চালিয়ে আনুমানিক ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। (News copied from- 'হিন্দুস নিউজ')  ​অভিযানকালে ঘটনাস্থল থেকে ১নং আসামী শান্তা দেব (২৮)-কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তল্লাশীর বিষয়টি টের পেয়ে পুলিশি তৎপরতার মুখে তাহার স্বামী ২নং আসামী অপরূপ দেব (৩৯) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধৃত মদসহ গ্রেফতারকৃত আসামীকে বর্তমানে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে এবং উক্ত ঘটনায় বাঁশখালী থানায় আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সমাজের নৈতিক স্খলন ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাঁশখালী পুলিশ প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সর্বস্তরের সাধারণ জনগণ ও অধিকার সচেতন মহল বিশেষভাবে সাধুবাদ জানিয়েছে