হিন্দুস নিউজ

ফরিদপুর শ্রীঅঙ্গনে এসএস পাইপ চুরির অভিযোগে যুবক আটক, ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ফরিদপুরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীঅঙ্গনে স্টেইনলেস স্টিলের (এসএস) পাইপ চুরির চেষ্টার অভিযোগে সাগর শেখ নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন চুরির অভিযোগ নতুন করে সামনে এসেছে।

শ্রীঅঙ্গন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আটক যুবকের নাম সাগর শেখ। তিনি ফরিদপুরের তালমা মোড় এলাকার বাসিন্দা স্বপন শেখের ছেলে। শ্রীঅঙ্গনের ভেতর থেকে এসএস পাইপ চুরি করার সময় তাঁকে আটক করা হয় বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্রীঅঙ্গনে একের পর এক চুরির ঘটনা ঘটছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত ও দর্শনার্থীদের জুতা, স্যান্ডেল, মোবাইল ফোনসহ ব্যক্তিগত মূল্যবান সামগ্রী চুরি হওয়ার অভিযোগ রয়েছে। শুধু ভক্তদের ব্যক্তিগত জিনিসপত্রই নয়, প্রতিষ্ঠানটির বৈদ্যুতিক তার, পানির মোটরসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামও চুরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ধরনের ঘটনায় ধর্মীয় প্রতিষ্ঠানটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে দূরদূরান্ত থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে আসা ভক্তদের ব্যক্তিগত সামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

এদিকে শ্রীঅঙ্গন কর্তৃপক্ষের দাবি, কয়েক দিন আগে প্রতিষ্ঠানটিতে ঘটে যাওয়া একটি ঘটনাও চুরিসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ঘটেছিল। তবে ওই ঘটনার প্রকৃত কারণ সাধারণ মানুষের সামনে সঠিকভাবে তুলে ধরা হয়নি বলে অভিযোগ করেছে তারা। বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও কর্তৃপক্ষের বক্তব্যে উঠে এসেছে।

শ্রীঅঙ্গনের মতো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানে বারবার চুরির অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাঁরা প্রতিষ্ঠানটির সার্বিক নিরাপত্তা জোরদার, চুরির ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে আটক যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের মাধ্যমে শ্রীঅঙ্গনে আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

Hindus News — Voice of Hinduism

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ফরিদপুর শ্রীঅঙ্গনে এসএস পাইপ চুরির অভিযোগে যুবক আটক, ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x