হিন্দুস নিউজ

সুনামগঞ্জে পারিবারিক মন্দির থেকে দেড়শ বছরের পুরোনো তিনটি প্রতিমা চুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জে পারিবারিক মন্দির থেকে দেড়শ বছরের পুরোনো তিনটি প্রতিমা চুরি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সুনামগঞ্জের একটি পারিবারিক মন্দির থেকে দেড়শ বছরের বেশি পুরোনো তিনটি প্রতিমা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সুনামগঞ্জে পৌর শহরের বাধনপাড়ায় গোবিন্দ চক্রবর্তীর বাড়িতে মঙ্গলবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

বুধবার ভোরে পরিবারের সদস্যরা পূজা দিতে গিয়ে মন্দিরের তালা ভাঙা এবং ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে ঘটনাটি থানায় জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ রতন শেখ জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অজ্ঞাত পরিচয় চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

বুধবার দুপুরে শহরের বাধনপাড়ায় গোবিন্দ চক্রবর্তীর বাড়িতে গিয়ে দেখা যায়, পারিবারিক মন্দিরের দরজার তালা ভাঙা। ভেতরে পূজার সামগ্রী এলোমেলো অবস্থায় পড়ে আছে। দরজার পাশে চুরির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জামও পড়ে থাকতে দেখা যায়। পাশের দোকানের দরজাও খোলা ছিল এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছিল।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতের শেষ ভাগে চোরেরা বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করে মন্দিরের তালা ভেঙে প্রতিমা ও পূজার মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পরে তারা দোকানেও চুরি করে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন অনেকে বাড়িটি দেখতে আসেন।

বাসার মালিকের ছেলে কল্লোল চক্রবর্তী হিমু বলেন, “মন্দিরের মূল্যবান বিগ্রহগুলোর বয়স দেড়শ বছরের বেশি। আমাদের পূর্বপুরুষরা সংগ্রহ করেছিলেন।

“চুরি হওয়া প্রতিমাগুলোর মধ্যে রয়েছে রাধা-মাধব, রাধা ও গণেশ। এ ছাড়া মন্দির থেকে সোনা, রুপা, তামা ও কাঁসার মূল্যবান পূজার সামগ্রীও চুরি হয়েছে।”

তিনি বলেন, “এছাড়া শীলা, শালগ্রাম শিলা, চূড়া ও বাঁশিসহ বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে চোরেরা। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করে আমাদের প্রতিমাগুলো উদ্ধার করে দেওয়ার দাবি জানিয়েছি।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে পারিবারিক মন্দির থেকে দেড়শ বছরের পুরোনো তিনটি প্রতিমা চুরি

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x