হিন্দুস নিউজ

বিষাক্ত রাসায়নিক প্রয়োগে হিন্দু কৃষকের টমেটো ক্ষেত নষ্ট, পূজার কাপড় কেনা হলো না মেয়ের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

বিষাক্ত রাসায়নিক প্রয়োগে হিন্দু কৃষকের টমেটো ক্ষেত নষ্ট, পূজার কাপড় কেনা হলো না মেয়ের
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্বশত্রুতার জেরে টমেটো ক্ষেতে বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় দুই বিঘা জমির টমেটো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুক্তভোগী কৃষকের দাবি, এতে তাঁর প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ধলাই চা-বাগান সংলগ্ন এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষক গোপাল রবিদাশ। ফসল নষ্ট হয়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছে তাঁর পরিবার। আসন্ন দুর্গাপূজায় সন্তানদের নতুন পোশাক কিনে দেওয়ার স্বপ্নও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

কান্নাজড়িত কণ্ঠে গোপাল রবিদাশের মেয়ে বলে, “আমার বাবা বলেছিল আগামীকাল (শুক্রবার, ১৬ অক্টোবর) আমাদের পূজার জামা কিনে দেবে। কিন্তু আমাদের পরিবারে এবার আর পূজার আনন্দ হবে না।”

পরিবারটির কাছে দুর্গাপূজার নতুন পোশাক কেনার আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। কৃষিকাজের ওপর নির্ভরশীল পরিবারটির জন্য টমেটো ক্ষেতের এই ক্ষতি বড় ধরনের আর্থিক সংকট তৈরি করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিষাক্ত রাসায়নিক প্রয়োগে হিন্দু কৃষকের টমেটো ক্ষেত নষ্ট, পূজার কাপড় কেনা হলো না মেয়ের

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্বশত্রুতার জেরে টমেটো ক্ষেতে বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় দুই বিঘা জমির টমেটো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুক্তভোগী কৃষকের দাবি, এতে তাঁর প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ধলাই চা-বাগান সংলগ্ন এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষক গোপাল রবিদাশ। ফসল নষ্ট হয়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছে তাঁর পরিবার। আসন্ন দুর্গাপূজায় সন্তানদের নতুন পোশাক কিনে দেওয়ার স্বপ্নও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

কান্নাজড়িত কণ্ঠে গোপাল রবিদাশের মেয়ে বলে, “আমার বাবা বলেছিল আগামীকাল (শুক্রবার, ১৬ অক্টোবর) আমাদের পূজার জামা কিনে দেবে। কিন্তু আমাদের পরিবারে এবার আর পূজার আনন্দ হবে না।”

পরিবারটির কাছে দুর্গাপূজার নতুন পোশাক কেনার আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। কৃষিকাজের ওপর নির্ভরশীল পরিবারটির জন্য টমেটো ক্ষেতের এই ক্ষতি বড় ধরনের আর্থিক সংকট তৈরি করেছে।

হিন্দুস নিউজ

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x