হিন্দুস নিউজ

পূজার ছুটিতে বাড়ি ফিরছিলেন, পথে বাসচাপায় প্রাণ গেল হিন্দু পুলিশ সদস্যের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

পূজার ছুটিতে বাড়ি ফিরছিলেন, পথে বাসচাপায় প্রাণ গেল হিন্দু পুলিশ সদস্যের
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

 ভাঙ্গায় বাসের চাপায় হিটলার বিশ্বাস (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত হিটলার বিশ্বাস (৩৫) গোপালগঞ্জের বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার দোহার থানার শাইনপুকুর তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন হিটলার। পথে ভাঙ্গার বাবলাতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা সার্বিক পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ওই পুলিশ সদস্যের পেটে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে আনা হলেও চিকিৎসা শুরুর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ বলেন, মোটরসাইকেলটিকে সার্বিক পরিবহন নামের একটি বাস ধাক্কা দিলে আমাদের পুলিশ সদস্য নিহত হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পূজার ছুটিতে বাড়ি ফিরছিলেন, পথে বাসচাপায় প্রাণ গেল হিন্দু পুলিশ সদস্যের

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x