হিন্দুস নিউজ
Topic Ads 1
১৭ দিনেও সন্ধান নেই ১৫ বছরের রূপা দাসের, পরিবারের আকুতি

১৭ দিনেও সন্ধান নেই ১৫ বছরের রূপা দাসের, পরিবারের আকুতি

 গত ১৩ সেপ্টেম্বর ১৫ বছর বয়সী রূপা দাসকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। ঘটনার পরদিন, ১৪ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ১৭, তারিখ ১৪ সেপ্টেম্বর। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংশ্লিষ্ট সংস্থার কাছেও পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।পরিবারের দাবি, ঘটনার পর ইতোমধ্যে ১৭ দিন পেরিয়ে গেলেও রূপা দাসের কোনো সন্ধান পাওয়া যায়নি। নড়াইল জেলা পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও এখন পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পায়নি পরিবার।রূপার স্বজনরা জানান, প্রিয়জনের কোনো খোঁজ না পাওয়ায় তারা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁরা রূপাকে জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, রূপার সন্ধান বা অপহরণের ঘটনা সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে তা দ্রুত পরিবারের সঙ্গে শেয়ার করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।যোগাযোগ:📞 সাবুজ দাস: ০১৮৪৪৯০৫০২৩

যুক্তরাষ্ট্রে নিখোঁজ গোকুল দামোদর, সন্ধান পেতে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সংলগ্ন মেরিল্যান্ডের পোটোম্যাক এলাকা থেকে গোকুল দামোদর (Gobi Arumugam), বয়স ৪০ বছর, নিখোঁজ হয়েছেন। তাঁর নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবার ও ঘনিষ্ঠজনরা। তাঁকে খুঁজে পেতে সর্বসাধারণের সহযোগিতা চেয়েছে Montgomery County Police Department (MCPD)।পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ তাঁকে মেরিল্যান্ডের পোটোম্যাক এলাকার 10300 block of Oaklynn Drive-এ দেখা যায়। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।গোকুল দামোদরের নিখোঁজের ঘটনায় তাঁর বন্ধু, স্বজন ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে মেরিল্যান্ড, ওয়াশিংটন ডিসি ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের তাঁর সন্ধানে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।কেউ যদি গোকুল দামোদরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা তাঁকে কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত Montgomery County Police-এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে

যুক্তরাষ্ট্রে নিখোঁজ গোকুল দামোদর, সন্ধান পেতে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ