হিন্দুস নিউজ

কালিয়ায় হিন্দুদের বাড়িঘরে হামলার বিষয়টি ‘মিথ্যা’: বিএনপি

| প্রিন্ট সংস্করণ

কালিয়ায় হিন্দুদের বাড়িঘরে হামলার বিষয়টি ‘মিথ্যা’: বিএনপি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতাকে হত্যার একদিন পর ‘সহিংসতার’ মধ্যে হিন্দু সম্প্রদায়েরর বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে তা ‘মিথ্য ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে বিএনপি।

শনিবার দুপুরে কালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু এই দাবি করেন।

তিনি বলেন, “আমরা বিভিন্ন ফেইসবুক পেজে দেখছি, দুই শতাধিক হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ঘটনাগুলো ফেইসবুকে ছড়ানো হচ্ছে।”

শনিবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার সন্ধ্যায় বেন্দারচর স্লুইস গেইট লাগোয়া বটতলায় বিএনপির মিছিলে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে নিহত হন কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) ও কালিয়া জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০)।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বেন্দারচরের বুলু বিশ্বাসের সন্তান দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হত্যাকাণ্ডের জেরে শুক্রবার বিকাল পৌনে ৫টায় নিহতদের আত্মীয়স্বজন ‘অন্যান্য লোকদের’ সঙ্গে নিয়ে বেন্দারচর গ্রামে একত্রিত হন। তারা ‘হত্যার ঘটনায় জড়িত’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজনের বাড়িতে হামলা করে চলে যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেন্দারচর গ্রামে পুড়ে যাওয়া বাড়িঘরের মধ্যে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর আছে।

এ ছাড়া কালিয়া বাজারের পাশের ঘোষপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের কথা বলছেন স্থানীয়রা।

এসব ঘটনার মধ্যেই ফেইসবুকে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার বিষয়টি ছড়িয়ে পড়ে। পুলিশের পক্ষ থেকেও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার বিষয়টি নাকচ করা হয়েছে।

দুপুরে সংবাদ সম্মেলনে এসে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, “আমরা এরই মধ্যে এই হত্যাকাণ্ডের পর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেজন্য আমাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে সজাগ আছি। আপনারা আজ দেখছেন, কালিয়া বাজারের ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করছেন।।

“বিশেষ করে গত সংসদ নির্বাচনে হিন্দু ভাইয়েরা আমাদেরকে ৯০ শতাংশ ভোট দিয়েছেন; আমরা তাদের সঙ্গে আছি, তারাও আমাদের সাথে আছেন। একটু আগে হিন্দু নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছিলেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি।”

হামলার কারণ কী? যা বলছে বিএনপি

বেন্দারচরে কী কারণে হামলা হয়েছে এবং কারা করেছে- এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, “বেন্দারচরে কী ঘটনা ঘটেছে, সে বিষয়ে আমাদের কিছু জানা নেই। এখান থেকে বা আমাদের যে দুজন মারা গেছেন তাদের বাড়ি থেকে বেন্দারচর প্রায় তিন কিলোমিটার দূরে। ওই এলাকায় কোনো ঘটনা ঘটলে সেটি আমাদের জানা নেই।”।

তারপর ওয়াহিদুজ্জামান মিলু বলেন, “এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ওই এলাকায় বিগত স্বৈরাচারী সরকারের সংসদ সদস্যের (কবিরুল হক মুক্তি) বাড়ি রয়েছে। পূর্বে তার বাবাও (সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন আহমদ) খুন হয়েছিলেন এবং তারাও প্রতিপক্ষের একজনকে খুন করেছিলেন। সেই ঘটনায় দুই পক্ষেরই ১১ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা বা আক্রোশ থাকতে পারে। সে কারণে কোনো ঘটনা ঘটে থাকতে পারে, তবে সেটি আমাদের জানা নেই।”

বিএনপি নেতা বলেন, “অন্যান্য যে সব অপপ্রচার হচ্ছে- আমাদের নেতাকর্মীরা বাড়িঘর জ্বালিয়েছে বা লুটপাট করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের নেতৃবৃন্দের উপস্থিতিতে এখানে লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে- এটাও একদম কাল্পনিক। বিএনপিকে হেয়-প্রতিপন্ন করার জন্য এসব অপপ্রচার নিষিদ্ধ ঘোষিত দলের লোকজন করছে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

কালিয়ায় হিন্দুদের বাড়িঘরে হামলার বিষয়টি ‘মিথ্যা’: বিএনপি

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x