হিন্দুস নিউজ
Topic Ads 1
​ভারত সীমান্তে ২৪ ঘণ্টায় ১০৮ প্যাগোডা নির্মাণ ভুটানের

​ভারত সীমান্তে ২৪ ঘণ্টায় ১০৮ প্যাগোডা নির্মাণ ভুটানের

ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ভুটানের উদ্যোগে এক দিনে একশ আটটি প্যাগোডা বা বৌদ্ধ স্তূপ নির্মাণের এক অভাবনীয় ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত রবিবার দক্ষিণ ভুটানের গেলফু শহরে প্রায় চল্লিশ হাজার স্বেচ্ছাসেবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হয়, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হন প্রায় দুই লাখ মানুষ এবং বৌদ্ধ ধর্মীয় গুরুরা। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সুদূরপ্রসারী পরিকল্পনায় গড়ে ওঠা পরিবেশবান্ধব ও কল্যাণমুখী অর্থনৈতিক নগরী ‘গেলফু মাইন্ডফুলনেস সিটি’র ভিত্তি স্থাপনের প্রতীকী ও আধ্যাত্মিক অংশ হিসেবে এই ‘প্রজেক্ট ১০৮’ বাস্তবায়ন করা হয়েছে। মাও চু নদীর তীরে সারিবদ্ধভাবে নির্মিত প্রতিটি স্তূপের উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট এবং একটি থেকে অন্যটির দূরত্ব প্রায় তিনশ চৌষট্টি ফুট, যা বৌদ্ধ ধর্মে অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত ‘১০৮’ সংখ্যাটির গভীর তাৎপর্য বহন করে। যদিও কাঠামোগোভাবে নির্মাণকাজ একদিনেই শেষ হয়েছে, তবে এর নেপথ্যে চলেছে দীর্ঘ কয়েক মাসের সুশৃঙ্খল প্রস্তুতি।​News copied from- 'হিন্দুস নিউজ'​প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই স্তূপগুলোর ভেতরে মর্যাদার সঙ্গে স্থাপন করা হবে পবিত্র অবশেষ, আধ্যাত্মিক গ্রন্থ, প্রার্থনা এবং বিশেষ আশীর্বাদ। বজ্রযান বৌদ্ধধর্মে এই পবিত্র স্তূপগুলোকে ‘জাংচুব চোরতেন’ নামে অভিহিত করা হয়। এটি কেবল একটি প্রকৌশলগত ও স্থাপত্যের রেকর্ড নয়, বরং বিশ্বের সমস্ত মানুষের শান্তি ও কল্যাণের উদ্দেশে উৎসর্গকৃত একটি মহৎ উপহার। বৌদ্ধ দর্শনে স্তূপ নির্মাণকে পরম পুণ্যময় ও আধ্যাত্মিক মুক্তির মাধ্যম হিসেবে দেখা হয়। উদ্বোধনের পর রাতে যখন হাজার হাজার ভক্ত হাতে হলুদ আলোর গোলক নিয়ে স্তূপগুলোর পাদদেশে সমবেত হন এবং তাদের মন্ত্রোচ্চারণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে, তখন সেখানে এক অপূর্ব দিব্য পরিবেশের সৃষ্টি হয়। ডেনিশ স্থপতিদের নিখুঁত নকশায় ভারতের সীমান্তঘেঁষা গেলফু শহরটিতে এই নগরী গড়ে তোলার পেছনে রয়েছে বেকারত্ব হ্রাস, দক্ষ জনশক্তির বিদেশমুখিতা রোধ এবং একটি টেকসই অর্থনীতি নির্মাণের সুনির্দিষ্ট লক্ষ্য। ভুটানের নিজস্ব রাষ্ট্রীয় দর্শন ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস’ বা সামগ্রিক জাতীয় সুখের মূল মন্ত্র হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি শান্তি, ধর্মীয় মূল্যবোধ ও মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, যা এই ১০৮টি স্তূপের ঐতিহাসিক নির্মাণের মধ্য দিয়ে আরও একবার বিশ্ববাসীর সামনে জোরালোভাবে প্রতিফলিত হলো।

নরেন্দ্র মোদিকে 'বড় ভাই' ও 'বিষ্ণুর অবতার' আখ্যা ভুটানের প্রধানমন্ত্রীর

বিশ্বরাজনীতির আঙিনায় নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে এবার এক অভূতপূর্ব ও শ্রদ্ধাপূর্ণ মন্তব্য ভেসে এলো প্রতিবেশী রাষ্ট্র ভুটানের দরবার থেকে। বৈশ্বিক পরিমণ্ডলে ভারত তথা সনাতন মূল্যবোধ ও প্রজ্ঞার যে অনন্য বিকাশ ঘটছে, তার ভূয়সী প্রশংসা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ভারতের রাষ্ট্রনেতাকে নিজের 'বড় ভাই' হিসেবে সম্বোধন করার পাশাপাশি তিনি মোদিকে হিন্দু শাস্ত্রীয় ভাবধারায় বিষ্ণুর শেষ অবতার 'কল্কি'-র সাথে তুলনা করেছেন। ধরণীতে বিশৃঙ্খলা দূর করে ধর্ম ও ন্যায়নীতি পুনঃপ্রতিষ্ঠার নিরিখে ভারতের প্রধানমন্ত্রীর এই দূরদর্শী নেতৃত্বকে তিনি এক পবিত্র ঐশ্বরিক ভূমিকার মতো বলে মনে করেন।​রাষ্ট্রের সর্বোচ্চ পদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা ২৫ বছরের নিরবচ্ছিন্ন এবং বলিষ্ঠ সেবার প্রশংসা করতে গিয়ে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, মোদির নেতৃত্বে 'বিকশিত ভারত'-এর গুরুত্ব কেবল ভারতের ভৌগোলিক সীমানায় আবদ্ধ নয়, বরং তা বিশ্বজুড়ে বিস্তৃত। আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মোদি সর্বদা এক সুদৃঢ় অগ্রাধিকার নীতি বজায় রেখেছেন। (News copied from- 'হিন্দুস নিউজ')​বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী নেতাদের তালিকায় স্থান পাওয়া নরেন্দ্র মোদি যেভাবে 'গ্লোবাল সাউথ'-এর কণ্ঠস্বরকে বিশ্বমঞ্চে জোরালো করেছেন এবং আফ্রিকান ইউনিয়নকে জি-২০ জোটের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে মুখ্য ভূমিকা রেখেছেন, তারও বিশেষ উল্লেখ করেন শেরিং তোবগে। মোদির সাহস, প্রজ্ঞা ও গভীর মানবিক সহমর্মিতার প্রতি সম্মান জানিয়ে তিনি অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন যে, বৈশ্বিক জটিলতার মাঝে মোদির গৃহীত পদক্ষেপ দক্ষিণ এশিয়াসহ সমগ্র বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক কল্যাণের পথকে সুগম করছে। ভারত-ভুটানের এই সুগভীর আত্মিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আগামী দিনেও গোটা অঞ্চলের সৌহার্দ্য রক্ষা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নরেন্দ্র মোদিকে 'বড় ভাই' ও 'বিষ্ণুর অবতার' আখ্যা ভুটানের প্রধানমন্ত্রীর