হিন্দুস নিউজ

গণমাধ্যমের কনটেন্টে সাম্প্রদায়িক বিতর্কের ছায়া, সাংবাদিকতার মান নিয়ে প্রশ্ন

| প্রিন্ট সংস্করণ

গণমাধ্যমের কনটেন্টে সাম্প্রদায়িক বিতর্কের ছায়া, সাংবাদিকতার মান নিয়ে প্রশ্ন
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

দেশের গণমাধ্যমের একটি অংশে সংবাদ প্রকাশের পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ও ধর্মীয় বিভাজনমূলক বিষয়কে কেন্দ্র করে কনটেন্ট তৈরির প্রবণতা নিয়ে সমালোচনা বাড়ছে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন ও অনুসন্ধানী সাংবাদিকতার পাশাপাশি কিছু গণমাধ্যমের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে এমন সব বিষয় তুলে ধরা হচ্ছে, যা ভিন্ন ধর্ম ও মতাদর্শের মানুষের মধ্যে অপ্রয়োজনীয় বিতর্ক ও অস্বস্তি তৈরি করতে পারে।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে এমন আলোচনা তৈরি হয়েছে। পোস্টটিতে ‘রুমমেট বিধর্মী: ইসলামের বিধান কী’ শিরোনামে একটি বিষয় তুলে ধরা হয়। এ ধরনের বিষয়কে সংবাদমাধ্যমের সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট হিসেবে উপস্থাপন করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

একজন সহপাঠী, সহকর্মী কিংবা রুমমেট ভিন্ন ধর্ম বা মতাদর্শের অনুসারী হতে পারেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বহুধর্ম ও বহুসংস্কৃতির মানুষ একই কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা একই বাসস্থানে একসঙ্গে বসবাস ও কাজ করেন। সেখানে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সহাবস্থানই স্বাভাবিক সামাজিক বাস্তবতা। একজন সহকর্মী বা রুমমেট কেবল ভিন্ন মতাদর্শের মানুষ নন, বরং দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনে তিনি বিপদের সহযোদ্ধা এবং আনন্দেরও অংশীদার হতে পারেন।

কর্মজীবী মানুষ সাধারণত পেশাগত দায়িত্ব পালন, জীবিকা নির্বাহ ও ব্যক্তিগত জীবন পরিচালনা নিয়েই ব্যস্ত থাকেন। সহকর্মীর ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা তাঁদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক বাস্তবতা নয়। অথচ গণমাধ্যমের দায়িত্বশীল প্ল্যাটফর্মে এ ধরনের বিষয়কে গুরুত্ব দিয়ে প্রচার করা হলে তা সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এর আগেও বিভিন্ন গণমাধ্যমের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ‘অন্য ধর্মের মানুষের সঙ্গে বন্ধুত্ব করা যাবে কি না’, ‘অন্য ধর্মের কেউ কিছু দিলে তা খাওয়া যাবে কি না’—এ ধরনের বিষয় নিয়ে কনটেন্ট প্রকাশ করতে দেখা গেছে। এসব বিষয়কে বারবার আলোচনায় নিয়ে আসার পরিবর্তে গণমাধ্যমের আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, মানবাধিকার, অপরাধ, আন্তর্জাতিক পরিস্থিতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঘটনাবলির ওপর।

গণমাধ্যমকে কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারী ও দর্শক বাড়ানোর প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পেশাগত দক্ষতা, বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া জরুরি। বিশেষ করে ধর্মীয় ও সামাজিক সংবেদনশীল বিষয় উপস্থাপনের ক্ষেত্রে সংবাদমাধ্যমের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত।

এদিকে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও অবস্থান নিয়েও উদ্বেগ রয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক (World Press Freedom Index) অনুযায়ী, ১৮০টি দেশের মধ্যে ৩৩.০৫ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১৫২তম। আগের বছরের ১৪৯তম অবস্থান থেকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সূচকে দেশটির অবস্থান ‘অত্যন্ত গুরুতর’ শ্রেণিতে রয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত মান, দায়িত্বশীলতা এবং সাংবাদিকতার নৈতিকতা—সবকিছুই একটি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত গণমাধ্যমের কাছে মানুষের প্রত্যাশা হলো, তারা সত্য ও জনস্বার্থের পক্ষে নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করবে, সমাজের অসংগতি তুলে ধরবে এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবে।

কিন্তু গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়কে পাশ কাটিয়ে ধর্মীয় পরিচয়কেন্দ্রিক বিতর্ককে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রে নিয়ে আসার প্রবণতা গণমাধ্যমের পেশাগত দায়িত্ব ও অগ্রাধিকার নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে। গণমাধ্যমের প্রতিযোগিতা হওয়া উচিত সত্যনিষ্ঠ সংবাদ, অনুসন্ধানী সাংবাদিকতা ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশে—ধর্মীয় বিভাজন কিংবা অপ্রয়োজনীয় বিতর্ক তৈরিতে নয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গণমাধ্যমের কনটেন্টে সাম্প্রদায়িক বিতর্কের ছায়া, সাংবাদিকতার মান নিয়ে প্রশ্ন

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x