স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে অমৃত রায় ও রমেশ রায়ের বাড়িতে থাকা বসতঘর, আসবাবপত্র, নগদ অর্থ, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সংসারের প্রয়োজনীয় সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
চোখের সামনে সবকিছু হারিয়ে পরিবার দু’টি বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় তারা কোনো কিছুই রক্ষা করতে পারেনি।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়ানো এখন সকলের মানবিক দায়িত্ব বলে মনে করছেন সচেতন মহল।
মতামত