শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

শ্রদ্ধা ও শোকের ছায়ায় ডাবোরের চেয়ারম্যান সত্যজিৎ রায়কে চিরবিদায়

দিনাজপুর, ২৮ ডিসেম্বর ২০২৫: দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান বাবু সত্যজিৎ রায়ের শবযাত্রা ও শেষকৃত্য আজ গভীর শোক ও শ্রদ্ধার আবহে সম্পন্ন হয়েছে। এতে অংশ নেন স্থানীয় সর্বস্তরের মানুষ, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা।

পরিবার সূত্রে জানা গেছে, প্রয়াত চেয়ারম্যান মৃত্যুকালে স্ত্রী, এক কন্যাসন্তান ও এক পুত্রসন্তান রেখে গেছেন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন উপস্থিত সকলে।

আজ সকালে শুরু হওয়া শবযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী, কাহারোল উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাবেক জেলা পরিষদ সদস্য আরমান সরকার এবং ৪নং তারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আ. স. ম. মনোয়ারুজ্জামান। এছাড়াও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, কাহারোল উপজেলা শাখার নেতৃবৃন্দ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিশেষ করে দিনাজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মতিউর রহমান শোক প্রকাশ করেন এবং প্রয়াত চেয়ারম্যানের পরিবারের প্রতি সমবেদনা জানান।

শবযাত্রা শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বলেয়া মহাশ্মশান ঘাটে প্রয়াত চেয়ারম্যানের শেষকৃত্য সম্পন্ন করা হয়। বিদেহী আত্মার শান্তি ও সদ্গতি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

প্রয়াত চেয়ারম্যান সত্যজিৎ রায় স্থানীয় জনগণের মধ্যে একজন জনপ্রিয় ও মানবিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শ্রদ্ধা ও শোকের ছায়ায় ডাবোরের চেয়ারম্যান সত্যজিৎ রায়কে চিরবিদায়

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x