শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ঠাকুরগাঁওয়ে একই স্কুলের চার হিন্দু ছাত্রী নিখোঁজ, থানায় জিডি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই বিদ্যালয়ের চার ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে তারা প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও রাত পর্যন্ত আর ফিরে আসেনি।

নিখোঁজ চার শিক্ষার্থী হলেন— চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (১৭), বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। খুশি, মলিকা ও ঋতু সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং সুজতি একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টার দিকে চারজন একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে বিদ্যালয় ও প্রাইভেট শিক্ষকের কাছে খোঁজ নিয়ে জানা যায়, সেদিন তারা কোথাও উপস্থিত হয়নি। রাত পর্যন্ত তাদের কোনো সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

খুশির বাবা মানিক চন্দ্র জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও মেয়েদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে থানার শরণাপন্ন হন তারা।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, চার শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবার সাধারণ ডায়েরি করেছে। পুলিশ ইতোমধ্যে তাদের সন্ধানে অনুসন্ধান শুরু করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে একই স্কুলের চার হিন্দু ছাত্রী নিখোঁজ, থানায় জিডি

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x