বিজেপি নেতা সি আর কেশবন এক বিবৃতিতে বিজয়ের সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করে বলেন যে, দুর্নীতিমুক্ত ও সম্পূর্ণ স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার মাত্র ১০০ দিনের মাথায় বিজয়ের সরকার নিজেই দুর্নীতির কাঠগড়ায় দাঁড়িয়েছে। তবে বিরোধী শিবিরের এই সমস্ত দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে রাজ্যের ক্ষমতাসীন দল টিভিকে। সরকারের অবস্থান পরিষ্কার করে তামিলনাড়ুর নতুন অর্থমন্ত্রী ড. এন মারি উইলসন স্পষ্ট জানিয়েছেন, তাদের সরকার রাজ্যজুড়ে সৎ ও স্বচ্ছ প্রশাসন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন, সরকারের যেকোনো বড় টেন্ডার অত্যন্ত কঠোরভাবে এবং যথাযথ আইনি প্রক্রিয়া মেনে যাচাই-বাছাইয়ের পরেই পাস করা হচ্ছে।
ক্ষমতার ১০০ দিনের মাথায় চরম বিতর্কে থালাপতি বিজয়
তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের একটি পদক্ষপকে কেন্দ্র করে। মাত্র শতদিন আগে দায়িত্ব নেওয়া তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকারের বিরুদ্ধে প্রথমবারের মতো দুর্নীতির অভিযোগ এনেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মূল বিতর্কের সূত্রপাত ঘটেছে মুখ্যমন্ত্রীর কার্যালয় স্থানান্তরের পরিকল্পনা এবং তার সঙ্গে সংশ্লিষ্ট একটি টেন্ডার প্রক্রিয়াকে ঘিরে।
প্রাপ্ত তথ্যমতে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন দপ্তরে স্থানান্তরের পরিকল্পনা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। কর্মীদের কাজের জন্য আরও প্রসারিত জায়গা নিশ্চিত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর প্রধান কার্যালয় ঐতিহ্যবাহী 'ফোর্ট সেন্ট জর্জ' থেকে চেন্নাইয়ের 'নামাক্কাল কবিঙ্গার মালিগাই'-তে স্থানান্তর করতে চান তিনি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে স্থানান্তরের জন্য সরকারের পক্ষ থেকে ৫.৫ কোটি টাকার একটি টেন্ডার আহ্বান করা হয়েছে এবং স্থানান্তরের নির্মাণকাজ ইতোমধ্যে শুরুও হয়ে গেছে। তবে বিরোধী দল বিজেপির দাবি, নির্মাণকাজ শুরু হওয়ার এক মাস পর এই টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত এবং অনিয়মের স্পষ্ট ইঙ্গিত। (News copied from- 'হিন্দুস নিউজ')
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত