শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ী অলিফ চন্দ্র দত্তকে কুপিয়ে হত্যা, স্বর্ণ ও নগদ টাকা লুট

| প্রিন্ট সংস্করণ

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ী অলিফ চন্দ্র দত্তকে কুপিয়ে হত্যা, স্বর্ণ ও নগদ টাকা লুট
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা আনুমানিক ৬ ভরি সোনা ও নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুলালপাড়া এলাকায় নিহতের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত অলিফ চন্দ্র দত্ত দুলালপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে। তিনি মহাদেবপুর বাজারে ‘দত্ত জুয়েলার্স’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন অলিফ। রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় সজোরে আঘাত করে। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার কাছে থাকা সোনা ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এটি শুধুই ছিনতাই, নাকি পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ী অলিফ চন্দ্র দত্তকে কুপিয়ে হত্যা, স্বর্ণ ও নগদ টাকা লুট

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x