হিন্দুস নিউজ

নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ পাচারের চেষ্টা, আটক ১

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ

নওগাঁয় পাচারকালে ২৪৫ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তিসহ মোস্তফা আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিসহ তাঁকে আটক করা হয়। সন্ধ্যায় বিজিবি-১৬ (নওগাঁ ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পাচারের উদ্দেশ্যে এক ব্যক্তি মূল্যবান একটি কষ্টিপাথরের মূর্তি নিজের কাছে জমা রেখেছেন। খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টাস্কফোর্স নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোস্তফা আলীর কাছ থেকে ২৪৫ কেজি ওজনের বিশাল আকৃতির শিবলিঙ্গটি জব্দ এবং তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম জানান,উদ্ধার হওয়া শিবলিঙ্গটি এবং আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক পাচার রুখতে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ পাচারের চেষ্টা, আটক ১

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁয় পাচারকালে ২৪৫ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তিসহ মোস্তফা আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিসহ তাঁকে আটক করা হয়। সন্ধ্যায় বিজিবি-১৬ (নওগাঁ ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পাচারের উদ্দেশ্যে এক ব্যক্তি মূল্যবান একটি কষ্টিপাথরের মূর্তি নিজের কাছে জমা রেখেছেন। খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টাস্কফোর্স নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোস্তফা আলীর কাছ থেকে ২৪৫ কেজি ওজনের বিশাল আকৃতির শিবলিঙ্গটি জব্দ এবং তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম জানান,উদ্ধার হওয়া শিবলিঙ্গটি এবং আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক পাচার রুখতে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

হিন্দুস নিউজ

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x