হিন্দুস নিউজ

নওগাঁর মান্দা উপজেলায় একটি ডায়াগনস্টিক সেন্টারের বসার স্থান থেকে প্রায় ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা সনাতনী নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নওগাঁর মান্দায় ক্লিনিকের সামনে থেকে সনাতন ধর্মাবলম্বী এক নারীর মরদেহ উদ্ধার

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার প্রসাদপুর বাজারের মেডিকেল মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ওই নারী স্থানীয় এলাকার নন এবং এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য তা নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নওগাঁর মান্দায় ক্লিনিকের সামনে থেকে সনাতন ধর্মাবলম্বী এক নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার প্রসাদপুর বাজারের মেডিকেল মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ওই নারী স্থানীয় এলাকার নন এবং এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য তা নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

হিন্দুস নিউজ

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x