হিন্দুস নিউজ
Topic Ads 1
জর্ডানে গির্জায় জঙ্গি হামলার রায়: ৯ হত্যাকাণ্ডে ৩ জঙ্গির মৃত্যদণ্ড

জর্ডানে গির্জায় জঙ্গি হামলার রায়: ৯ হত্যাকাণ্ডে ৩ জঙ্গির মৃত্যদণ্ড

জর্ডানের দক্ষিণাঞ্চলীয় কারাক গভর্নরেটের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় তিন অভিযুক্তকে ফাঁসির আদেশ দিয়েছে দেশটির স্টেট সিকিউরিটি কোর্ট। গত ১৫ নভেম্বর রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রা’র বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়। গত মাসে ঘটা এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো জর্ডানজুড়ে চরম শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আদালতের রায়ে তিন আসামিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মৃত্যু ঘটানো, সন্ত্রাসী উদ্দেশ্যে অস্ত্র ও গোলাবারুদ রাখা এবং সন্ত্রাসী গোষ্ঠীর আদর্শ প্রচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে পেত্রার প্রতিবেদনে জানানো হয়েছে, আদালতের এই রায়টি এখনো চূড়ান্ত নয় এবং এটি উচ্চ আদালত বা কোর্ট অব ক্যাসেশনের স্বয়ংক্রিয় পর্যালোচনা ও আপিলের প্রক্রিয়ার অধীন রয়েছে।​উল্লেখ্য, গত ২৩ অক্টোবর কারাক অঞ্চলের হামুদ গ্রামের ওই গির্জায় শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে একদল বন্দুকধারী অতর্কিত গুলি চালায়। জর্ডানের খ্রিস্টান সংখ্যালঘুদের ওপর ঘটা এই বিরল ও নৃশংস হামলায় ঘটনাস্থলেই ৯ জন নিহত এবং ৩৪ জন আহত হন। ঘটনার তিন দিন পর ২৬ অক্টোবর কারাকের একটি পরিত্যক্ত বাড়িতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধের পর ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের তথ্য অনুযায়ী, সে সময় তিন বন্দুকধারী আহত হলেও কোনো নিরাপত্তা কর্মী হতাহত হননি।​News copied from- 'হিন্দুস নিউজ'​এই হামলার পরপরই চরমপন্থার বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে জর্ডান সিরিয়ার দক্ষিণাঞ্চলে ওই গির্জা হামলার সঙ্গে জড়িত গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। তবে পরবর্তীতে জর্ডান সরকার স্বীকার করে যে, তাদের সেই বিমান হামলায় তিন শিশু ও এক নারীসহ সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই অনভিপ্রেত ঘটনার পর জর্ডান ও সিরিয়া যৌথভাবে একটি নিরাপত্তা কমিটি গঠন করতে সম্মত হয়, যা পুরো ঘটনা এবং এর পরিণতি পর্যালোচনা করে দেখছে।

বাংলাদেশী জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগে বর্ধমানে ইমাম গ্রেপ্তার

​(নিউজ কপিড ফ্রম- ‘হিন্দুস নিউজ’)​মঙ্গলবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের একটি মসজিদ থেকে ইমাম পিয়ার মহম্মদ শেখকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এনআইএ সূত্রের খবর, ইমামের বিরুদ্ধে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) শাখা আইএমকে-র সাথে যোগাযোগের অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে এনআইএ-র একটি দল স্থানীয় পুলিশের সহায়তায় ওই মসজিদে হানা দিয়ে ইমাম শেখকে আটক করে। মঙ্গলকোট থানায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয় এবং পরে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।​তদন্তকারীরা ইমামের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি ডায়েরি, বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস এবং আসামের একটি নির্দিষ্ট সংগঠনের নথিপত্র বাজেয়াপ্ত করেছেন। তদন্তকারীদের একটি সূত্র জানিয়েছে যে, ইমামের মোবাইল ফোনে বাংলাদেশের বেশ কয়েকটি ফোন নম্বর মিলেছে। আধিকারিকরা তাঁর বাংলাদেশে আসা-যাওয়ার বিবরণ এবং পাসপোর্টের তথ্য খতিয়ে দেখছেন এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে তাঁর যোগসূত্র এবং যোগাযোগের গভীরতা নির্ধারণের চেষ্টা করছেন।

বাংলাদেশী জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগে বর্ধমানে ইমাম গ্রেপ্তার