হিন্দুস নিউজ

গির্জার পবিত্রতা রক্ষায় জর্ডানের কঠোর বিচার

জর্ডানে গির্জায় জঙ্গি হামলার রায়: ৯ হত্যাকাণ্ডে ৩ জঙ্গির মৃত্যদণ্ড

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

জর্ডানের দক্ষিণাঞ্চলীয় কারাক গভর্নরেটের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় তিন অভিযুক্তকে ফাঁসির আদেশ দিয়েছে দেশটির স্টেট সিকিউরিটি কোর্ট। গত ১৫ নভেম্বর রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রা’র বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়। গত মাসে ঘটা এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো জর্ডানজুড়ে চরম শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আদালতের রায়ে তিন আসামিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মৃত্যু ঘটানো, সন্ত্রাসী উদ্দেশ্যে অস্ত্র ও গোলাবারুদ রাখা এবং সন্ত্রাসী গোষ্ঠীর আদর্শ প্রচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে পেত্রার প্রতিবেদনে জানানো হয়েছে, আদালতের এই রায়টি এখনো চূড়ান্ত নয় এবং এটি উচ্চ আদালত বা কোর্ট অব ক্যাসেশনের স্বয়ংক্রিয় পর্যালোচনা ও আপিলের প্রক্রিয়ার অধীন রয়েছে।

​উল্লেখ্য, গত ২৩ অক্টোবর কারাক অঞ্চলের হামুদ গ্রামের ওই গির্জায় শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে একদল বন্দুকধারী অতর্কিত গুলি চালায়। জর্ডানের খ্রিস্টান সংখ্যালঘুদের ওপর ঘটা এই বিরল ও নৃশংস হামলায় ঘটনাস্থলেই ৯ জন নিহত এবং ৩৪ জন আহত হন। ঘটনার তিন দিন পর ২৬ অক্টোবর কারাকের একটি পরিত্যক্ত বাড়িতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধের পর ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের তথ্য অনুযায়ী, সে সময় তিন বন্দুকধারী আহত হলেও কোনো নিরাপত্তা কর্মী হতাহত হননি।

​News copied from- 'হিন্দুস নিউজ'

​এই হামলার পরপরই চরমপন্থার বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে জর্ডান সিরিয়ার দক্ষিণাঞ্চলে ওই গির্জা হামলার সঙ্গে জড়িত গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। তবে পরবর্তীতে জর্ডান সরকার স্বীকার করে যে, তাদের সেই বিমান হামলায় তিন শিশু ও এক নারীসহ সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই অনভিপ্রেত ঘটনার পর জর্ডান ও সিরিয়া যৌথভাবে একটি নিরাপত্তা কমিটি গঠন করতে সম্মত হয়, যা পুরো ঘটনা এবং এর পরিণতি পর্যালোচনা করে দেখছে।

বিষয় : জঙ্গি আন্তর্জাতিক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

জর্ডানে গির্জায় জঙ্গি হামলার রায়: ৯ হত্যাকাণ্ডে ৩ জঙ্গির মৃত্যদণ্ড

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x