শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভোটের দিনে যান চলাচলে কড়াকড়ি: ট্রাক–মাইক্রোবাস–ট্যাক্সি ২৪ ঘন্টা বন্ধ, মোটরসাইকেলে তিন দিনের নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং এর আগে–পরে নির্দিষ্ট সময়ের জন্য কয়েক ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ভোটের দিন ট্রাক, মাইক্রোবাস, ট্যাক্সিক্যাব ও পিকআপ চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি মোটরসাইকেল চলাচলের ওপর তিন দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠিতে এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে অনুরোধ জানানো হয়।

ইসির নির্দেশনা অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।এছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

তবে জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। শিথিলতার আওতায় থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন। অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমের গাড়ি, ওষুধ ও স্বাস্থ্য-চিকিৎসাসহ জরুরি সেবায় ব্যবহৃত যানবাহনও এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া বিমানবন্দরে যাওয়া-আসাকারী যাত্রী বা তাদের আত্মীয়স্বজনের গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে), দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে একটি করে গাড়ি (জিপ/কার/মাইক্রোবাস) এবং টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও চলাচল করতে পারবে।

নির্দেশনায় আরও বলা হয়, জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগরে প্রবেশ ও বহির্গমনের গুরুত্বপূর্ণ সড়কের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

এ ছাড়া স্থানীয় বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা প্রয়োজনে আরও কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন কিংবা শিথিল করতে পারবেন বলেও উল্লেখ করেছে নির্বাচন কমিশন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভোটের দিনে যান চলাচলে কড়াকড়ি: ট্রাক–মাইক্রোবাস–ট্যাক্সি ২৪ ঘন্টা বন্ধ, মোটরসাইকেলে তিন দিনের নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x