আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের
বিজ্ঞাপন দিন Hindus News এ।

দিনাজপুরের কাহারোল উপজেলার বনড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, জেলা রাজদেবোত্তর এস্টেট সদস্য, কাহারোল সংস্কৃতি কলেজের অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা ও কাহারোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়ের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধি সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় কাহারোল কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে কাহারোল থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন ও আনুষ্ঠানিকতায় নেতৃত্ব দেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস এবং থানার অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু, জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, উপজেলা জামায়াতের আমীর মোঃ তরিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। সর্বশেষ গত সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টায় দিনাজপুর চেকআপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Hindus News
Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের
বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
বীর মুক্তিযোদ্ধা গোপেশ চন্দ্র রায় ছিলেন একজন আদর্শ শিক্ষক, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক। শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও বাস্তবায়নে তাঁর বিশেষ অবদান রয়েছে। নীতিনিষ্ঠ ও প্রতিবাদী রাজনীতির জন্য তিনি পরিচিত ছিলেন।
তার শেষকৃত্য রামচন্দ্রপুর শ্মশানঘাটে সম্পন্ন হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সর্বধর্মাবলম্বী সাধারণ মানুষ ও সনাতন ধর্মাবলম্বী অসংখ্য ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ হলেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ বাবু গোপেশ চন্দ্র রায়
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
দিনাজপুরের কাহারোল উপজেলার বনড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, জেলা রাজদেবোত্তর এস্টেট সদস্য, কাহারোল সংস্কৃতি কলেজের অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা ও কাহারোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়ের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধি সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় কাহারোল কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে কাহারোল থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন ও আনুষ্ঠানিকতায় নেতৃত্ব দেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস এবং থানার অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু, জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, উপজেলা জামায়াতের আমীর মোঃ তরিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। সর্বশেষ গত সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টায় দিনাজপুর চেকআপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বীর মুক্তিযোদ্ধা গোপেশ চন্দ্র রায় ছিলেন একজন আদর্শ শিক্ষক, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক। শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও বাস্তবায়নে তাঁর বিশেষ অবদান রয়েছে। নীতিনিষ্ঠ ও প্রতিবাদী রাজনীতির জন্য তিনি পরিচিত ছিলেন।
তার শেষকৃত্য রামচন্দ্রপুর শ্মশানঘাটে সম্পন্ন হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সর্বধর্মাবলম্বী সাধারণ মানুষ ও সনাতন ধর্মাবলম্বী অসংখ্য ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে
প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news
মতামত